ঢাকা,সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
Daily Darpan
সংগীতশিল্পী নিশি শ্রাবণীর নতুন গান ‘প্রেমিক ৪২০’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। নতুন এই গানে নিশি শ্রাবণীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার সংগীতশিল্পী আকাশ সেন।
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীকে মোকাবিলায় সৌদি আরবকে গোয়েন্দা ও লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে জরুরি তৎপরতা। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো কাজ করছে।
সুইজারল্যান্ডে অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা।
পাকিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। এতে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।
বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর’ হামলার প্রতিজ্ঞা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই মার্কিন বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো দখল করবে।
চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) আয়োজিত দেশব্যাপী দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দিন দিন বাড়ছে। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে এখনই বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন আর্জেন্টাইন অধিনায়ক।
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি-IDC)-এর বাজার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরোটা সময় এবং ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকজুড়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইনফিনিক্স। দেশের স্মার্টফোন বাজারের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের সাথে ব্র্যান্ডটির সুদৃঢ় সম্পৃক্ততা ও অব্যাহত অগ্রগতির প্রতিফলন এই অর্জন।
প্রায় এক দশক পর বদলে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ‘Instagram’ লেখাটির ফন্ট বা ওয়ার্ডমার্ক। নতুন নকশাকে আরও আধুনিক ও নান্দনিক হিসেবে তুলে ধরলেও, লোগোর অক্ষরের অস্পষ্টতা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।
সুবিধাবঞ্চিত, গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এবং আরও বেশি মানুষকে ডিজিটাল ও আর্থিক সেবায় যুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ পাইলট কর্মসূচির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।